বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

শরীয়তপুরে ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী নতুন মুখ

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৬৫ Time View

মো. নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি॥
ডামুড্যা উপজেলা পরিষদে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে চেয়ারম্যান হয়েছেন জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আবদুর রশিদ গোলন্দাজ। অন্যদিকে, গোসাইরহাট উপজেলা পরিষদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ নেতা হেলিকপ্টার প্রতীকের মো. মোশাররফ সরদার।

বুধবার (২৯ মে) রাতে ভোটগণনা শেষে এই দুই উপজেলার বেসরকারি ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

শরীয়তপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলায় মোট ভোটার ছিলেন ১ লাখ ৯ হাজার ১৯১ জন। নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে চার জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ৪৪টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়। ভোটগণনা শেষে দেখা যায়, ঘোড়া প্রতীকের প্রার্থী আবদুর রশিদ গোলন্দাজ ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইক প্রতীকের প্রার্থী মো. আলমগীর পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট। অপর প্রার্থী এস এম আব্দুর রহমান বাবুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১০ হাজার ৬৩৪ ভোট।

অন্যদিকে গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. মোশারফ হোসেন (হেলিকপ্টার) প্রতীক, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী, জাকির হোসেন দুলাল পেয়েছেন ১৫৪৭৫ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জাহাঙ্গীর বলেন, শরীয়তপুরের ডামুড্যা ও গেসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে। নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি ছিল সন্তোষজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102