রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় অনুমোদনহীন ভেজাল গুড় কারখানায় অভিযান

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ৩০৯ Time View

ফরিদপর প্রতিনিধি॥
ফরিদপুর জেলা এনএসআই প্রদত্ত তথ্যের ভিত্তিতে ‌ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর এলাকায় অনুমোদনহীন ভেজাল গুড় কারখানায় অভিযান জেলা এনএসআই, ফরিদপুর কার্যালয় অতি:পরিচালকের নির্দেশনায় ফরিদপুর শহরতলীর শিবরামপুরে ‌অনুমোদনহীন ভেজাল গুড় কারখানায় অভিযান পরিচালনা করা হয়।

রবিবার (২৬ মে) বিকেল পাঁচটায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাজিদুর রহমানের নেতৃত্বে এ কার্যালয়ের সদস্যদের উপস্থিতিতে মোবাইল কোর্টের একটি টিম ফরিদপুর সদর উপজেলার শিবরামপুরস্থ ছোট বটতলা এলাকায় জনৈক স্বপন কুমার শীল পিতা- প্রিয়নাথ শীল শিবরামপুর ফরিদপুরের মালিকানাধীন ভেজাল গুড় ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় কারখানা হতে প্রস্তুতরত এবং মজুদ অবস্থায় অনুমোদনহীন প্রায় ২৪,০০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়।উক্ত কারখানায় ফিটকিরি, কাপড়ের রং, কোরিয়ান এক ধরনের আঠা,ঘন চিনি সহ বিভিন্ন ধরনের ক্যামিকেল ব্যবহার করে আখের গুড় তৈরী করা হতো। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

জানা যায়, উক্ত কারখানার মালিক প্রায় ৪/৫ বছর যাবত ভেজাল গুড় উৎপাদন ও বিপণনের সাথে জড়িত। অনুমোদনহীন ভেজাল গুড় উৎপাদন, মজুদ ও বাজারজাত
করণের দায়ে কারখানার মালিককে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৫ ও ৫৬ ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানাসহ উক্ত কারখানাটি সিলগালা ও মালামাল বাজেয়াপ্ত করা হয়।

উল্লেখ্য, আনুমানিক ১২-২৫ মিনিটের সময় ওই ফ্যাক্টরী হতে প্রায় ৯,৬০০ কেজি ভেজাল গুড় নারায়ণগঞ্জ জেলায় প্রেরন করা হয় বলে জানা যায়।
অভিযানে এ দপ্তরের কর্মকর্তা- কর্মচারীরা সরাসরি উপস্থিত থেকে জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102