রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: এমপি নিক্সনকে শোকজ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৩৮ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
উপজেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনক চৌধুরী কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (২৭ মে) তাকে এই নোটিশ পাঠান ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান। মঙ্গলবার (২৮ মে) বিকেল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে জবাব দিতে বলা হয়েছে তাকে।

কারণ দর্শানোর ওই নোটিশে বলা হয়, আপনি মজিবুর রহমান চৌধুরী ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য। সদরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেযারম্যান পদে প্রতিদ্বন্দ্বী মো. শহীদুল ইসলাম ‘আনারস’ প্রতীক কর্তৃক তাঁর বিপক্ষে আপনার একটি অডিও/ভিডিও ক্লিপের বক্তব্য হোয়াটঅ্যাপেসের মাধ্যমে আমাকে অবহিত করা হয়েছে।

এ সংক্রান্ত বিষয় বিভিন্ন মিডিয়াতেও প্রচার হয়েছে।ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী মো. মোকলেসুর রহমান ‘ঘোড়া’ প্রতীক আপনার বিরুদ্ধে নির্বাচনি আচারণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ দিয়েছেন ,যেহেতু, উপজেলা নির্বাচনের (আচরণবিধি) বিধিমালা ২০১৬ এর বিধি-২ এর উপবিধি-(১৪) অনুযায়ী আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’।
উল্লেখ যে, বিধি ২২ এর উপবিধি-(১) ও (২) অনুযায়ী ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণা বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না।

সেহেতু, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি-২২ এর উপবিধি (১) ও (২) এর বিধি ১৮ অনুযায়ী এবং অন্যান্য প্রাপ্ত নথি সমূহে, আপনার কর্তৃক আচরণবিধি লঙ্ঘিত হয়েছে মর্মে নিম্নস্বাক্ষরকারীর নিকট প্রতীয়মান হয়েছে।এমতাবস্থায় আপনি ‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণব্যক্তি’ হওয়া সত্ত্বেও কেন নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, তার সুনির্দিষ্ট লিখিত ব্যাখ্যা আগামী ২৮ মে বিকাল ৪টার মধ্যে নিম্ন স্বাক্ষরকারী/উপজেলা নির্বাচন অফিসার ভাঙ্গা-সদরপুর, ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিল করার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে-এ বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে।

ভাঙ্গা ও সদরপুর উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউল হক খান বলেন, ভাঙ্গা ও সদরপুরের দুই সহকারী রিটার্নিং কর্মকর্তাকে সাংসদ সদস্যকে এই কারন দর্শানো নোটিশ দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আজকের মধ্যে সংসদ সদস্য মজিবুর রহমান (নিক্সন চৌধুরী) কাছে এই নোটিশ পাঠিয়ে দেওয়া হবে।

মজিবুর রহমান (নিক্সন চৌধুরী) সাংবাদিকদের জানান, তিনি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেননি। তিনি এলাকাতেই নেই। যে অডিওর কথা বলা হচ্ছে- তার কোনো ভিত্তি নেই।

তিনি আরও জানান, তিনি এখনও কারণ দর্শানো নোটিশ পাননি। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নোটিশ পেলে এ ব্যাপারে তার বক্তব্য রিটার্নিং কর্কর্তাকে জানাবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102