বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ঠাকুরগাঁওয়ে ৩৪ কেজি ওজনের কালো পাথরের মূর্তি উদ্ধার

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২৭১ Time View

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি॥
ঠাকুরগাঁও সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি এলাকায় ৩৪ কেজি ওজনের কষ্টি পাথর উদ্ধারকরা হয়েছে।শনিবার ২৫ মে সদর উপজেলার পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামকস্থানে ইয়াসিন আলী (৫০) নামে এক ব্যাক্তি তার পুকুর সংস্থার করার সময় মূর্তিটি উদ্ধার পেয়েছেন।

খবর পেয়ে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে পুলিশি হেফাজতে নিয়ে যায়। বিভিন্ন সূত্রে জানা গেছে পুকুর সংস্থার কাজে ব্যবহৃত গাড়িটির সাথে মূর্তিটি লাগলে এতে শব্দ হয়। পরে পুকুর মালিকের চাচা ইয়াসিন আলী মূর্তিটি দেখতে পেয়ে উদ্ধার করে বাসায় নিয়ে আসেন এবং পরবর্তীতে থানায় খবর দেয়া হলে পুলিশের হেফাজতে নেয়া হয়।

মালিক আসারুল হক জামালি জানান, পুকুরে পাওয়া মূর্তিটির ওজন ৩৩ কেজি ৮শ’ গ্রাম। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এ মূর্তিটি কষ্টি পাথরের হতে পারে। স্থানীয় ইপি চেয়ারম্যান মো. বনি আমিন জানান, বিষয়টি জানার পর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বেলায়েত হোসেন ও সদর থানা পুলিশকে জানানো হয়েছে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, মূর্তি উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তীতে সরকারি নিয়ম অনুযায়ি এটি সংরক্ষণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102