বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‌ ১২৫ তম জন্মবার্ষিকী পালিত

Coder Boss
  • Update Time : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ৫০৪ Time View

ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‌ ১২৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসন, ফরিদপুর এর আয়োজনে ও বাংলাদেশ শিশু একাডেমী ও জেলা শিল্পকলা একাডেমী, সহযোগিতায় গত শনিবার ‌ রাত সাড়ে আটটায় ‌ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াসিন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ‌ শৈলেন চাকমা, মো. বাকাহীদ হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, চৌধুরী রওশন ইসলাম, উপ-পরিচালক, স্থানীয় সরকার ফরিদপুর; প্রফেসর মো. শাহজাহান, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংবাদিক ফরিদপুর, প্রফেসর তালুকদার আনিসুল ইসলাম, বিভাগীয় প্রধান(বাংলা), সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যাপক রেজভি জামান।

আলোচনা সভায় ‌ বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন এবং সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

এ সময় ফরিদপুরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন স্কুল ও কলেজে শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে জাতীয় কবি নজরুল ইসলামের ‌কবিতা গান পরিবেশন করেন ‌ফরিদপুর জেলা শিল্পকলা একাডেমী ও‌ ফরিদপুর শিশু একাডেমীর ছাত্র-ছাত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102