বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

রূপগঞ্জে ভাড়াটিয়া গৃহবধূকে কুপিয়ে জখম করেছে বাড়িওয়ালা, থানায় অভিযোগ

Coder Boss
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৬৯ Time View

নিলয় আহমেদ রাফি,স্টাফ রিপোর্টার॥
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ভাড়াটিয়া গৃহবধূকে বাড়িওয়ালা কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ করেছে। গোলাকান্দাইল এলাকার জিল্লুর রহমান নামের এক ভাড়াটিয়া পরিবারের উপরে চুরির অভিযোগ এনে বাড়িয়ালা মতি ও তার লোকজন হামলা চালিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে গত মঙ্গলবার গোলাকান্দাইল নতুনবাজার এলাকায় শাহাবুদ্দিন স্কুল সংলগ্ন আজিম উদ্দিনের ভাড়াটিয়া বাড়িতে। জখমকৃত নারী ভাড়াটিয়া জাহেরা বেগমসহ জিল্লুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দিয়ে বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানাযায়, যাত্রাবাড়ী এলাকার জিল্লুর ও স্ত্রী জাহেরা গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় আজিম উদ্দিনের বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছে। গত মঙ্গলবার ভাড়াটিয়া জিল্লুরের ছেলে তানভীরকে (১৩) সেলাই রেঞ্জ চুরির মিথ্যা অপবাদ দেয় বাড়িওয়ালা আজিম উদ্দিনের ছেলে মতি ও তার পরিবার ।

এসময় জিল্লুর প্রতিবাদ করায় আজিম উদ্দিন ও তার ছেলে মতি সহ তার লোকজন বেধড়কভাবে পিটিয়ে জিল্লুরকে গুরুতর আহত করে। এ সময় জিল্লুরের স্ত্রী জাহেরা বেগম বাধা দিতে এলে মতি তাকেও শ্লীলতাহানী করে এবং রামদা দিয়ে কোপ দিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে দেয়। মতি ও তার লোকজন ঘরে থাকা এক লক্ষ বিশ হাজার টাকা ৫৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের অ্যাপাচি মোটরসাইকেল নিয়ে যায়।

গুরুতর যখম হওয়া জাহেরার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জাহেরাকে উদ্ধার করে এবং রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার চিকিৎসা শেষে জাহেরার স্বামী জিল্লুর চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে ভুলতা পুলিশ ফাঁড়ির এসআই সুজন বিশ্বাস তদন্তের শেষে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মামলা দায়ের হলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102