রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

পঞ্চগড়ে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৮৫ Time View

পঞ্চগড় প্রতিনিধি॥
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ” প্রতিপাদ্যে পঞ্চগড়ে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছ।

শনিবার (২৫মে) দুপুরে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় সদর উপজেলার ছয়টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনকে হারিয়ে পঞ্চগড় বিষ্ণু প্রসাদ (বিপি) সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনের প্রথম বক্তা স্বাগতা সরকার সেরা বক্তা নির্বাচিত হন।

পরে শেষে বির্তক ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিতদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পঞ্চগড় জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালিদ তৌহিদ পুলক।
এসময় পঞ্চগড় জেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা, প্রবীণ গণমাধ্যেমকর্মী শহীদুল ইসলাম শহীদ সহ কমিটির অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102