বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভেদরগঞ্জ উপজেলার সখিপুরের কাঁচিকাটায় গাঁজা জব্দ

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ২৪৯ Time View

মো. নাসির খান (শরীয়তপুর) প্রতিনিধি ॥

ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ মাথা ভাঙ্গা এলাকার মো: কুদ্দুস মৃধা’র নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করেছে সখিপুর থানা পুলিশ।

১৮ মে শনিবার রাত ৯ টা ১৫ মিনিটের সময় সখিপুর থানার এএসআই (নিঃ) মো: সোহেল হোসেন এর নেতৃত্বে এ অভিযানটি পরিচালনা করে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানার পুলিশের একটি টিম সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ মাথা ভাঙ্গা এলাকার মো: কুদ্দুস মৃধা’র নিজ বাড়ি থেকে একটি বাজার করার প্লাষ্টিক ব্যাগের ভিতরে কষ্টিপ দ্বারা মোড়ানো অবস্থায় খাটের উপরে তোষকের নিচ হইতে উল্লেখিত গাঁজা জব্দ করা হয়।

এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান তার বক্তব্যে বলেন, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে আমরা তৎক্ষণাৎ পুলিশের একটি টিমকে ঘটনাস্থলে পাঠাই। উক্ত টিম ঘটনাস্থল থেকে ৭০০ গ্রাম গাঁজা জব্দ করেন এবং আসামী পলাতক রয়েছেন। তিনি আরো বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102