বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফরিদপুরের দুটি উপজেলা পরিষদের নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর, সকল প্রস্তুতি সম্পন্ন

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪০৩ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ফরিদপুরের দুটি উপজেলা পরিষদের নির্বাচনী সরঞ্জামাদি হস্তান্তর, সকল প্রস্তুতি সম্পন্ন উপজেলা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ইতিমধ্যে উপজেলার কেন্দ্রে গুলোতে নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।

সোমবার (২০ মে) দুপুরে উপজেলার নির্বাচন কার্যালয় হতে এই সরঞ্জাম বিতরণ করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নগরকান্দা ও সালথা উপজেলা দুটিতে ৪ জন চেয়ারম্যান প্রার্থী ও ভাইস চেয়ারম্যান পদে ১১ জন ও সংরক্ষিত মহিলা ভাইস-চেয়ারম্যান ৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। যেখানে সালথা ৫০টি ও নগরকান্দা উপজেলায় ৬৫টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭ হাজার ৬শ জন।

সালথা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. আনিছুর রহমান বালী বলেন, আগামীকাল মঙ্গলবার ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে। সকালে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের পাশাপাশি বিজিবি সদস্যরা মোতায়েন রয়েছে।

তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের লক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102