রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

কুমিল্লা শিক্ষাবোর্ডে এসএসসির ৭৫ হাজার উত্তরপত্র পুনঃনিরীক্ষার আবেদন

Coder Boss
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৪২৮ Time View

অনলাইন ডেস্ক ॥
২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ এর মধ্যে ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য আবেদন করেছেন।

কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী বিভিন্ন বিষয়ে ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে আবেদন করেছেন। এর মধ্যে গণিতে সবচেয়ে বেশি। গণিতে ১২ হাজার ১৭২টি আবেদন জমা হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, আবেদন করা উত্তরপত্রগুলো পুনঃনিরীক্ষার নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই বাছাই শেষে আগামী ১১ জুন ফলাফল প্রকাশিত হবে। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

উল্লেখ্য, গত ১২ মে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। ১৩ মে থেকে ১৯ মে পর্যন্ত অনলাইনে পুনঃনিরীক্ষার আবেদন গ্রহণ করা হয়। কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার ৭৯ দশমিক ২৩ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102