বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

রাজারহাটে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী গ্রেফতার

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ২৫৬ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি ॥
কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রী হত্যায় ঘাতক স্বামী রতিন্দ্রনাথ রায় (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(১৮ মে) ভোরে উপজেলার ছিনাই এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার মীরের বাড়ী এলাকায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী বকুল রানীকে মারপিট করলে অজ্ঞান হয়ে যায়। তাকে উদ্ধার করে কুড়িগ্রাম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রংপুরে রেফার্ড করেন। পরে রংপুরে যাওয়ার পথে বকুল রানী মারা যায়।

এ ঘটনায় বকুল রানীর ছোট ভাই অজয় দাস বাদী হয়ে রাজারহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর ঘাতক স্বামী রতিন্দ্রনাথ রায়কে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102