বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভালুকায় নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতার দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

Coder Boss
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ৩৮১ Time View

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি ॥
ময়মনসিংহের ভালুকায় সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পরিশোধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রিদিশা গ্রুপের একটি প্রতিষ্ঠান পিএ নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিকরা।

জানা যায়, রোববার (১৯ মে) বিকালে উপজেলার হবিরবাড়ী কালার মাস্টার এলাকায় প্রায় ঘন্টাখানিক ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ শ্রমিকরা। এ সময় যানযটে চরম ভোগান্তিতে পড়ে যাত্রী ও চালকরা। পরে পুলিশের অনুরোধ ও কারখানা কর্তৃপক্ষে আশ্বাসে অবরোধ তোলে নিলেও কারখানার মেইন ফটকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিকরা।

একাধিক শ্রমিক জানান, সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করার পর অন্যান্য ফ্যাক্টরি বেতন বৃদ্ধি করলেও পিএ নীট এ তা করেনি। এ বিষয়ে পুলিশ জানায়, দাবি আদায়ে মহাসড়কে অবস্থান নেয় পিএ নীট মিলের শ্রমিকরা। পরে পুলিশ দাবী পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুদ্ধ শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল। কারখানা কর্তৃপক্ষ জানান, আগামী মঙ্গলবার দুপুরে শ্রমিকের নিয়ে বসে আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102