সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১২ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা: সুরক্ষিত বাংকারে প্রাণ হারালেন আয়াতুল্লাহ খামেনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী লালমনিরহাটে ৯ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষন চেষ্টা, গণধোলাইয়ের শিকার বখাটে যুবক শ্রীপুরে দুই সাংবাদিক সংগঠনের যৌথ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইরান-হিজবুল্লাহ-হুথির ত্রিমুখী সাঁড়াশি আক্রমণে কোণঠাসা ইসরায়েল: দিশেহারা নেতানিয়াহু ইসরায়েলের সাথে সখ্য না কি ‘বিশ্বাসঘাতকতা’: কেন ইরানের নিশানায় সংযুক্ত আরব আমিরাত? রমজানে নামাজের গুরুত্ব নিয়ে প্রফেসর ড. আব্দুল্লাহেল বাকীর অনলাইন আলোচনা সভা আজ জুলাই বিপ্লবের রক্তস্নাত জমিনে ‘হাসিনা টু হাসিনা’ সমীকরণ: গদি রাজনীতিতে কি ফিরছে পুরনো ভূত? বিগত সরকারের বন্ধ করে দেয়া বিমানবন্দরগুলো আগে চালু হবে- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ঢাকা-২ আসনকে সন্ত্রাস ও মাদকমুক্ত করতে যা যা করণীয় সব করা হবে: আমানউল্লাহ আমান

লালমনিরহাটে কুখ্যাত মাদক কারবারি মাদকসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

Coder Boss
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৫১ Time View

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৪১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি জয়নুল আবেদীন (৩৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৭ মে) সকালে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম মাদকসহ কুখ্যাত মাদক কারবারি জয়নুল আবেদীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৩ এর একটি টহল দল হাতীবান্ধা উপজেলার ভোটমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত জয়নুল আবেদীন হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

র‍্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৩ রংপুরের একটি টহল দল ভোটমারী বিছনদই বাজারে অভিযান চালায়। ওই সময় মাদকসহ বাহনের জন্য অপেক্ষায় ছিল জয়নুল আবেদীন। সেসময় র‍্যাবের টহল দল তাকে আটক করেন, তার সাথে থাকা ৪১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করেন।

র‍্যাব-১৩ রংপুরের মিডিয়া উইং এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, ‘নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ পায় র‍্যাব। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। আটক জয়নুল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে’।

উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদক সেবন, পরিবহন ও বিক্রয় নির্মূলে বদ্ধ পরিকর। ইতোমধ্যে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে চিহ্নিত বেশ কিছু মাদক ব্যবসায়িদের গ্রেপ্তার করেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102