বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভালুকায় কর্তৃপক্ষের অবহেলায় কারখানা শ্রমিকের মৃত্যু

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ২৯২ Time View

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥
ময়মনসিংহের ভালুকায় লাভেলো আইসক্রিম ফ্যাক্টরিতে মো. লিটন মিয়া (৪৬) নামে এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত লিটন মিয়া ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার গাবরাখালী এলাকার মৃত শাহ মোহাম্মদ শাহের ছেলে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে উপজেলার মেহেরাবাড়ী এলাকার লাভেলো আইসক্রিম পিএলসি কারখানায় ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা যায় লিটন মিয়া কাজ করার একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তার এক সহকর্মী প্রথমে কারখানার পাশের এক ফার্মেসীতে নিয়ে যায় প্রেসার বেশী থাকায় ফার্মেসী কর্তৃপক্ষ তাকে হাসপাতালে পাঠানোর কথা বলেন।পরে তার সহকর্মীরা ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন ।

এ ঘটনা কারখানা কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোন বক্তব্য দিতে রাজি হননি।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ কামাল আকন্দ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102