বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফরিদপুরে মৎস্য উৎপাদনের উপর বার্ষিক পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৪২০ Time View

ফরিদপুর প্রতিনিধি ॥

ফরিদপুরে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) ১ম সংশোধিত এর আওতায় মৎস্য উৎপাদনের উপর বার্ষিক পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ প্রকল্পটি বাস্তবায়ন করছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

গতকাল বুধবার দুপুরে শহরের এলজিইডি কার্যালয়ের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ৬টি জেলার অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিইডি ঢাকা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী অনিল চন্দ্র বর্মন, বিশেষ অতিথি ফরিদপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান ও প্রকল্প পরিচালক আবু সাঈদ মোঃ শাহেদুর রহিম এবং সভাপতিত্ব করেন ফরিদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান খান।

এ কর্মশালায় মৎস্য চাষ, উৎপাদন, আহরণ কার্যক্রমের অগ্রগতি এবং মৎস্য উৎপাদনের প্রভাব নিরুপন বিষয়ক এবং এ কার্যক্রমে টেকসইকরণে আলোচনা করা হয়।

এতে অংশগ্রহণ করেন ঢাকা, মানিকগঞ্জ, ফরিদপুর মাদারীপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী জেলার নির্বাহী প্রকৌশলীবৃন্দ, উপজেলা প্রকৌশলীবৃন্দ, সোসিওলজিষ্ট, মৎস্য ফ্যাসিলেটেটর, জেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা মৎস্য কর্মকর্তাবৃন্দ ও মৎস্য উপ কমিটির সভাপতি, সাধারন সম্পাদকসহ সদস্যবৃন্দ সহ ৬টি জেলার ১৩টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির (পাবসস) ৫২ জন সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102