বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

জাতীয় বক্সিং চ্যাম্পিয়ন সুরা কৃষ্ণ চাকমার ইউসিবিতে যোগদান

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩৩৪ Time View

অনলাইন ডেস্ক॥
[ঢাকা, ১৫ মে, ২০২৪] ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-তে যোগদান করেছেন চ্যাম্পিয়ন বক্সার সুরা কৃষ্ণ চাকমা।

এক দশকেরও বেশি সময়ের বর্ণাঢ্য কর্মজীবনে সুরা কৃষ্ণ চাকমা শুধু জাতীয় পর্যায়েই কৃতিত্ব স্বাক্ষর রাখেননি, বরং অসংখ্য আন্তর্জাতিক অনুষ্ঠানে তিনি জাতির গর্বিত প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন।

বক্সিং অঙ্গনে সুরা কৃষ্ণ চাকমা একটি উজ্জ্বল নাম। তিনি বাংলাদেশ গেমস এবং সিনিয়র ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে একাধিক স্বর্ণপদক অর্জন করেছেন, যা দেশের অন্যতম বিখ্যাত ক্রীড়াবিদ হিসেবে তার মর্যাদাকে দৃঢ় করেছে। একইসঙ্গে তিনি গ্লাসগো, স্কটল্যান্ড এবং বার্মিংহামে কমনওয়েলথ গেমসের মতো মর্যাদাপূর্ণ ইভেন্টে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।

পেশাদার বক্সিং ক্যারিয়ারে সুরা কৃষ্ণ চাকমা অতুলনীয় দক্ষতা ও কৃতিত্ব দেখিয়েছেন। কোনো রকম হার ছাড়াই ৮টি জয়ের একটি দুর্দান্ত রেকর্ড গড়েছেন। তিনি ৭টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জয়ী হয়েছেন। রিংয়ে অসাধারণ দক্ষতা দেখিয়ে তিনি এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট চ্যাম্পিয়নশীপের খেতাব অর্জন করেছেন।

শুধু বক্সিং নয়, শিক্ষাজীবনেও তিনি কৃতিত্বের পরিচয় দেন। ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিনি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

ইউসিবিতে সুরা কৃষ্ণ চাকমার নিয়োগপ্রাপ্তির মাধ্যমে তার বর্ণাঢ্য কর্মজীবনে একটি নতুন অধ্যায় রচিত হলো। এমন একজন খ্যাতিমান কৃতি ব্যক্তিকে নিয়োগদানের মাধ্যমে ইউসিবি পরিবার অত্যন্ত গর্ব ও আনন্দ প্রকাশ করেছে।

ফটো ক্যাপশনঃ ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ কাদরী, সুরা কৃষ্ণ চাকমার কাছে নিয়োগপত্র হস্তান্তর করেন। এসময়, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, এটিএম তাহমিদুজ্জামান এফসিএস, এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক, মোহাম্মদ খোরশেদ আলমও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102