মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
১১ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
কসবায় হচ্ছে নতুন ইপিজেড: পাল্টে যাবে ব্রাহ্মণবাড়িয়ার অর্থনৈতিক চিত্র পাটুরিয়া-দৌলতদিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুসহ আসছে ৩ মেগা প্রকল্প ভিউ ও ভাইরাল ব্যবসায় বন্দি গণতন্ত্র: চটকদার গুজবে বিপন্ন সমাজ ‘স্বরাষ্ট্রমন্ত্রীর কাজ সন্ত্রাসীদের তালিকা করা, আইনের ব্যাখ্যা দেওয়া নয়’: আব্দুল হান্নান মাসউদ হুথি-ইরান অক্ষচক্রে কোণঠাসা পশ্চিম: বিশ্ব অর্থনীতিতে মহাবিপর্যয়ের অশনিসংকেত এসএসসি-এইচএসসি পরীক্ষায় দীর্ঘসূত্রিতা বন্ধে সংস্কারের নির্দেশ শিক্ষামন্ত্রীর তেল পাচার ও অবৈধ মজুত রোধে সরকারের কঠোর হুঙ্কার: তথ্য দিলেই লাখ টাকা পুরস্কার লালমনিরহাটে বিজিবির বিশেষ অভিযান, ২৪ লাখ টাকার ভারতীয় শাড়ি ও কাপড় জব্দ ঢাকা সিটি নির্বাচন: উত্তরে আদিব, দক্ষিণে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ ! আকস্মিক সচিবালয়ে প্রধানমন্ত্রী: ‘আমি বিস্মিত, আমি অভিভূত’

উলিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ৩২৪ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি॥
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার(১৫ মে) দুপুরে বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া গ্রামে।

নিহতরা হলেন- বেগমগঞ্জ ইউনিয়নের সরকারপাড়া গ্রামের রাশেদ মিয়ার ছেলে বেগম নুরন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী লিপন মিয়া (৬) ও একই এলাকার মাঈদুল ইসলামের ছেলে ওই বিদ্যালয়ের ১ম শ্রেনীর শিক্ষার্থী মেহেদী হাসান (৭)।

জানা গেছে, বুধবার দুপুরে বাড়ীর পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যান শিশু লিপন মিয়া ও মেহেদী হাসান। পুকুরে গাছের গুড়ি দিয়ে খেলার সময় নিচে পড়ে মৃত্যু হয় তাদের। পরে ওই পুকুর থেকে শিশু দু’জনের মরদেহ উদ্ধার করা হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা বলেন, শিশু দু’জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102