বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

হাই কোটে প্রার্থিতা ফেরত পেলেন উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৭৩ Time View

অনলাইন ডেস্ক॥
ফরিদপুরের সালথা উপজেলার চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৩ মে) বিকাল ৩ টার দিকে সুপ্রীম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক এম. ইনায়েতুর রহিম এ আদেশ দেন। একই সঙ্গে দ্রুত প্রার্থিতা ফিরিয়ে দিয়ে নির্বাচন করার জন্য রুল জারি করা হয়েছে।

বিকাল ৫ টার দিকে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত মাসের ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাঁচাই-বাছাইয়ে নিজ স্ত্রীর নামে লাভজনক প্রতিষ্ঠান থাকায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলাটির বর্তমান চেয়ারম্যান প্রার্থী মো. ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল করা হয়।

পরে জেলা প্রশাসকের কাছে তিনি আপিল করলে সেখানেও তার মনোনয়নপত্র বাতিল হয়। এরপর ওয়াদুদ মাতুব্বর মনোনয়নপত্র ফিরে পেতে হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট ওয়াদুদ মাতুব্বরের রিট আবেদন গ্রহণ করে আজ সোমবার রুল জারি করেন। তাই এখন আর ওয়াদুদ মাতুব্বরের নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা রইলো না।

এ বিষয়ে মো. ওয়াদুদ মাতুব্বর বলেন, আমি শুধু আমার অধিকারই ফিরে পাইনি, সালথার মানুষও তার ভোটাধিকার ফিরে পেয়েছে। এ রায় জনগণের রায়, এ রায় সালথার সাধারণ মানুষের ভোটাধিকারের রায়।

তিনি আরও বলেন, ‘আমার সঙ্গে অন্যায় করা হয়েছিল। এখন ন্যায়বিচার পেয়েছি। জনগণ আগামী ২১ মে আমাকে ভোট দিয়ে তাদের রায় দেবেন।

প্রসঙ্গত, আগামী ২১ মে ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু চেয়ারম্যান পদে দুইজন প্রার্থীর মধ্যে ওয়াদুদ মাতুব্বরের মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রতীক বরাদ্দ না দিয়ে মো. ওয়াহিদুজ্জামানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আজ হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন ওয়াদুদ মাতুব্বর ।

আগামী ২১ মে সালথা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102