রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ফরিদপুরের মধুখালীতে মিথ্যা মালায় পুলিেশর হয়রানির শিকারে হয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ২৪০ Time View

অনলাইন ডেস্ক ॥
৩০ এপ্রিল ২০২৪, ফরিদপুরের মধুখালী থানার বাসিন্দা মোঃ শিপন সরদার (এনআইডি নাম্বার ২৪১২৯৪৬২০০) পিতাঃ মোহাম্মদ নান্নু সরদার, সাং : পূর্ব চরবাগাট, ডাকঘর : বাগাট-৭৮৫০, থানা : মধুখালী, জেলা : ফরিদপুর। তিণি মিথ্যা মালায় পুলিেশর অত্যাচার ও হয়রানির শিকার হয়ে পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে শিপন সরদার বলেন, গত (এপ্রিল ২০২৪) রোজার ঈদের ৭ দিন আগে স্থানীয় মধুখালী থানার এএসআই সম্রাট ও কনস্টেবল মো. তৌহিদ পুলিশ তাকে বিভিন্ন মিথ্যা মামলার প্রসঙ্গ ধরে হয়রানি করছে। এমনকি তার বাড়িতেও বেআইনিভাবে তল্লাশি চালিয়েছে। মিথ্যা মামলার প্রসঙ্গ ধরে শিপনের কাছ থেকে পুলিশ ৫০ হাজার টাকা নিয়েছে, আরও টাকার দাবি করছে ফলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং পুলিশের অত্যাচারের ভয়ে তারা স্বামী-স্ত্রীর কেউ রাতে নিজেদের বাড়িতে ঘুমাতে পারছেন না।

শিপন সরদার আরও বলেন, তিনি একজন নিরীহ ব্যক্তি এবং তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। তিনি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফরিদপুরের পুলিশ সুপার স্যারের কাছে দাবি করেছেন, যেন তার অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।

এদিকে, ফরিদপুর পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম পিপিএম বলেন, শিপন সরদারের অভিযোগগুলো তদন্ত করা হচ্ছে। প্রমাণিত হলে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের বিষয়ে খোঁজ নিতে গেলে জানা যায়, শিপন সরদারের প্রতিবেশীরা বলেন, শিপন একজন ভালো মানুষ। তার বিরুদ্ধে যে মিথ্যা মামলা ও অভিযোগগুলো দায়ের করা হয়েছে তা তারা বিশ্বাস করতে পারছেন না। তারা দাবি করেছেন, মিথ্যা মামলায় পুলিশ শিপন সরদারকে হয়রানির শিকার করে ভয় দেখিয়ে মোটা অংকের টাকা দাবি করছে।

উল্লেখ্য, বাংলাদেশে পুলিশের নির্যাতন ও হয়রানির অভিযোগ নতুন নয়। প্রায়শই দেখা যায়, নিরীহ মানুষ পুলিশের হাতে হয়রানির শিকার হচ্ছেন। এ ধরণের ঘটনাগুলো রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মানবাধিকার কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102