বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

সোশাল মিডিয়ায় ‘বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য’, থানায় অপু-বুবলীর জিডি

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৪৩৪ Time View

বিনোদন প্রতিবেদক ।।

ঢাকাই চলচ্চিত্রের দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সাধারণ ডায়েরিতে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও আপত্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা চেয়েছেন।

দুই নায়িকার মধ্যে বুবলী বুধবার ও অপু বিশ্বাস বৃহস্পতিবার রাজধানীর ভাটারা থানায় জিডি করেন। ভাটারা থানার ওসি মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের এসব জিডি থানা তদন্ত করছে না।

“আমরা ঢাকা মহানগর পুলিশের সাইবার ইউনিটে জিডির কপি পাঠিয়ে দিয়েছি। তারাই বিষয়টি দেখছে।”

গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বাড্ডা জোন) রাজন কুমার সাহা বলেন, তাদের অভিযোগ প্রায় একইরকম।

“জিডিতে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাদেরকে জড়িয়ে মিথ্যা, বিভ্রান্তিকর, আপত্তিকর, অরুচিকর তথ্য প্রচার হচ্ছে বলে অভিযোগ করে প্রতিকার চেয়েছেন তারা।”

যেসব সামাজিক মাধ্যম, ইউটিউব চ্যানেল বা অনলাইন পোর্টালে এসব তথ্য প্রচার হচ্ছে তার লিংক, নমুনাও তারা জিডির সঙ্গে যুক্ত করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

জিডির বিষয়ে জানতে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে ফোন করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

নায়িকা বুবলীকেও ফোন করা হয়েছিল, কিন্তু তাকে ফোনে পাওয়া যায়নি

অপু বিশ্বাস জানান, সময়-সুযোগ হলে তিনি এ বিষয়ে কথা বলবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102