রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
দুর্নীতি ও বঞ্চনার ৫৪ বছরের ইতিহাস মুছে দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান প্রার্থীদের সহিষ্ণুতায় প্রধান উপদেষ্টার সন্তোষ, কাল থেকে মাঠে নামছে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপদ নিউজের সফলতার ১২ বছর উত্তরাঞ্চলকে শিল্প জোনে রূপান্তরের অঙ্গীকার তারেক রহমানের উত্তরবঙ্গে আজ তারেক রহমানের নির্বাচনী সফর: প্রস্তুত তিন জেলা নির্বাচনি প্রচারে আজ সিলেটে যাচ্ছেন জামায়াত আমির কারাগারে অসুস্থ হয়ে সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু আজকের নামাজ: জেনে নিন ৭ ফেব্রুয়ারি ২০২৬ এর সময়সূচি রয়টার্সকে তারেক রহমান: ‘নির্বাচন পরবর্তী সরকারে জামায়াতকে সঙ্গী করবে না বিএনপি’ প্রবীণ সাংবাদিক জাকারিয়া কাজল আর নেই: আজ জাতীয় প্রেসক্লাবে জানাজা

ডিবিএইচের ময়মনসিংহ শাখার উদ্বোধন

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৩৮৯ Time View

অনলাইন ডেস্ক॥
[ঢাকা, ০৯ মে ২০২৪] দেশের গৃহঋণ প্রদানকারী স্পেশালিষ্ট আর্থিক প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি সম্প্রতি ময়মনসিংহ শহরে তাদের নতুন শাখার উদ্বোধন করেছে। ডিবিএইচের ১৫ তম শাখাটি ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে সারদা ঘোষ রোডের পারভেজ টাওয়ারে অবস্থিত।

ডিবিএইচ—এর চেয়ারম্যান জনাব নাসির এ. চৌধুরী ময়মনসিংহ অঞ্চলের প্রধান ডেভেলপারদের উপস্থিতিতে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চলে বসবাসকারী লোকেদের গৃহঋণ এবং স্থায়ী আমানত পরিষেবা প্রদানের উদ্দেশ্যে এই নতুন শাখাটি খোলা হয়েছে। তিনি আশা করেন যে, নতুন শাখাটি এই অঞ্চলের আবাসন খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে, বিশেষ করে সাশ্রয়ী আবাসনের ক্ষেত্রে, যা ডিবিএইচ—এর মূল ফোকাস।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিবিএইচের স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সাঈদ আহমেদ, বীর প্রতীক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, চিফ অপারেটিং অফিসার তানভীর কামাল এবং ডিবিএইচের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি, যার পূর্বের নাম ছিল ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, তার শক্তিশালী আর্থিক সক্ষমতার জন্য টানা ১৮ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং ’ট্রিপল এ’ অর্জন করেছে। কোম্পানিটি প্রচলিত গৃহঋণ এবং শরীয়াহ সম্মত ইসলামিক হাউজিং ফাইন্যান্স উভয় স্কীমেই অর্থায়ন করে থাকে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, প্রতিষ্ঠানটি দেশের আরও কিছু এলাকায় তার ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত করবে, যার মাধ্যমে সাশ্রয়ী ও সবুজ আবাসনের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102