বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ভোলা থেকে ফরিদপুরে গ্যাস আনা হবে : মন্ত্রী আব্দুর রহমান

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৮৪ Time View

মিরন খন্দকার, একুশের চেতনা॥
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, ভোলা থেকে ফরিদপুরে গ্যাস আনা হবে। ফরিদপুরকে অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলা হবে। ফরিদপুর হবে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সাদা মনের লোকদের বসবাসের জন্য একটি জেলা।

গত মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নবনির্মিত পিতা এবং মুজিব মঞ্চ উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আব্দুর রহমান বলেন, ইতিহাসের যিনি ইতিহাস, সেই ইতিহাসকে জীবন্ত করে মেলে ধরা হয়েছে এখানে। বঙ্গবন্ধুর ঋণ শোধ করার ক্ষমতা আমাদের নেই। কেননা হাজার হাজার মেঘ একত্রিত হলেও বঙ্গবন্ধুকে আড়াল করা যায় না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফরিদপুর-৩ (সদর) আসনের এ কে আজাদ বলেন, ফরিদপুরে প্রচুর তরুণ যুবক বেকার। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ফরিদপুরে শিক্ষার মান নিম্নমুখী। মান উন্নয়নে কাজ করতে হবে।

তিনি বলেন, ফরিদপুরে নিরবে চাঁদাবাজি হচ্ছে, মাদকের ব্যবস্থার বিস্তর ঘটছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কিছু কিছু মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করলেও মূল হোতারা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। সম্মিলিতভাবে সন্ত্রাসবিরোধী, মাদক বিরোধী, চাঁদাবাজি বিরোধী ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির।

অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ঝর্না হাসান, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মো. ইশতিয়াক আহমেদ, ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102