বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

পাটগ্রামে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই পুনরায় চেয়ারম্যান নির্বাচিত বাবুল

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৫৫ Time View

লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই মোঃ রুহুল আমীন বাবুল বেসরকারিভাবে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বুধবার (৮ মে) ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে লালমনিরহাট জেলার (হাতীবান্ধা ও পাটগ্রাম) দুইটি উপজেলায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম উপজেলায় মোঃ রুহুল আমীন বাবুল (আনারস) প্রতিক নিয়ে ৫৬ হাজার ১ শত ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া) প্রতিক নিয়ে পান মাত্র ৯ শত ৩৫ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোঃ মোফাজ্জল হোসেন লিপু (টিউবওয়েল) প্রতিক নিয়ে ২৯ হাজার ১শত ৩৬ ভোট এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে রেজওয়ানা পারভীন (ফুটবল) প্রতিক নিয়ে ২৬ হাজার ২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, ওই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯৮ জন এবং ভোট কাস্ট হয় ৫৭ হাজার ৪ শত ৩১ টি।

এর আগে, বৃহস্পতিবার (২ মে) দুপুরে চেয়ারম্যান প্রার্থী মোঃ ওয়াজেদুল ইসলাম শাহীন (ঘোড়া মার্কা) তার নিজের ফেসবুক প্রোফাইলের টাইমলাইনে একটি ভিডিও বার্তায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এর ফলে চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102