বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

নির্বাচনী প্রচারনায় অংশ নেয়ার সহকারী শিক্ষক শোকজ

Coder Boss
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ২৪৮ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামের উলিপুরে সরকারি চাকুরি করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারনায় অংশগ্রহণ করায় এক সহকারী শিক্ষককে শোকজ করেছে কর্তৃপক্ষ। ওই সহকারী শিক্ষক উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছেন। উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, উলিপুরে ২য় ধাপে ২১ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২ মে প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা প্রচারনা শুরু করেন। এরপর থেকেই উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হারুন অর রশিদ এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারনা শুরু করেন। এরই প্রেক্ষিতে ওই শিক্ষককে উপজেলা শিক্ষা অফিস থেকে কৈফিয়ত তলব করে বুধবার (৮ মে) নোটিশ দেয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, আপনি সরকারি চাকরিজীবি হওয়া সত্ত্বে বিভিন্ন নির্বাচনী কার্যক্রমে স্ব-শরীরে অংশগ্রহন করে প্রচারনা চালিয়ে আসতেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। যা সরকারি চাকরিবিধির সম্পূর্ণ পরিপন্থি। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেনো বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে না তার সন্তোষজনক ব্যাখ্যা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আগামী ৩ কার্য দিবসের মধ্যে জবাব দাখিলের নির্দেশ প্রদান করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দাখিলে ব্যর্থ হলে কোনরুপ পত্রালাপ ছাড়াই আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে মধুপুর সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হারুন অর রশিদ বলেন, আমি এখনো কোন চিঠি হাতে পাইনি। চিঠি পেলে জবাব দিব।

উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগামী ৩ কার্য দিবসের মধ্যে ওই শিক্ষককে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। জবাবের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102