বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
১২ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনাম :
মিরসরাইয়ে যুবদল নেতা কামাল হত্যার বিচারের দাবিতে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও স্মারক লিপি প্রদান ইসলামপুরে মিথ্যা অভিযোগের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন কুমিল্লায় ট্রেন-বাস ভয়াবহ সংঘর্ষ: শিশু ও নারীসহ প্রাণ গেল ১২ জনের জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু উল্টে পানিতে ডুবে ভাই-বোনসহ ৫ জনের মৃত্যু সবাইকে এগিয়ে আসার আহ্বান নিয়ে নতুনধারার ঈদ মেহমান উৎসবেও বিষণ্ণ আশ্রয়ণ প্রকল্প: জোটেনি নতুন জামা, ঘরে নেই সেমাই-চিনি সালথায় অর্ধশতাধিক পরিবারের মুখে হাসি ফোটালো ‘সততা যুব সংঘ’ আরব বিশ্বের সঙ্গে মিল রেখে চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে শুক্রবার ঈদুল ফিতর সরকারের ভুল ধরিয়ে দেয়াই বিরোধী দলের কাজ: পানিসম্পদ মন্ত্রী ‎লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ

ফরিদপুরে ট্রেন স্টপেজের দাবীতে‌ ট্রেন আটক ও মানব বন্ধন অনুষ্ঠিত

Coder Boss
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ৪৫০ Time View

ফরিদপুর প্রতিনিধি ।।
চন্দনা কমিউটার ট্রেনের (রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী) ফরিদপুর রেলস্টেশনে স্টপেজের দাবীতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে আজ রবিবার সকাল ৫ঃ৩৭ থেকে ৫:৪৯ মিনিট পর্যন্ত উক্ত কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ফরিদপুর জেলা শাখার সভাপতি আবরার নাদিম ইতু’র সভাপতিত্বে শহরের রেলস্টেশন ট্রেন লাইনে ট্রেন আটক পূর্বক এ মানব বন্ধন কর্মসূচী পালিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ফরিদপুর সিটি পেইজের সদস্য আশিষ কুমার কুন্ডু, সেলিম মিয়া, আলী মকিম, ঘুরিফিরি ফরিদপুরের সদস্য ইকবাল হোসেন, সোহান আলী ,আরিফ শেখ সহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফরিদপুর একটি প্রাচীন জেলা শহর , এবং অসংখ্য যাত্রী ফরিদপুর থেকে ভাঙ্গার উদ্দেশ্যে প্রতিনিয়ত যাত্রা করে।
স্বল্প খরচ এবং অল্প সময়ে তারা এই ট্রেনে যাতায়াত করতে পারে।

কিন্তু স্টপেজ ‌না থাকায় যাতায়াতের সুবিধা বঞ্চিত হচ্ছে / হবে ‌এই অঞ্চলের বাসিন্দারা। তারা আগামীকাল থেকে এই ট্রেনে যাতে ফরিদপুর বাসী সুবিধা পেতে পারে সেজন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান।উল্লেখ্য,গত শনিবার দুপুরে মাদারীপুর জেলার শিবচর রেলওয়ে স্টেশনে রাজবাড়ী-ভাঙ্গা- রাজবাড়ী (চন্দনা কমিউটার) ও ভাঙ্গা-ঢাকা-ভাঙ্গা (ভাঙ্গা কমিউটার) ট্রেন দুটির উদ্বোধন করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102